SHORIOT IT

Smart Solutions for Smarter Institutions

ডিজিটাল হাজিরা সার্ভিস ও শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সিস্টেম

ডিজিটাল হাজিরা মেশিনআইডি কার্ড প্রিন্টিংনিজস্ব ওয়েবসাইটসফটওয়্যারমোবাইল অ্যাপ
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

আমাদের সার্ভিস সমূহ

আমরা কী কী সার্ভিস দিই, এক নজরে দেখে নিন।

ডিজিটাল হাজিরা মেশিন

ফিঙ্গারপ্রিন্ট, ফেস (চেহারা) ও আইডি কার্ড দিয়ে হাজিরা।

আইডি কার্ড প্রিন্টিং

শিক্ষার্থী ও শিক্ষকের আইডি কার্ড, সাথে কভার ও ফিতা।

নিজস্ব ওয়েবসাইট

প্রতিষ্ঠানের নামে আলাদা ওয়েবসাইট: নোটিশ, শিক্ষক, গ্যালারি, ফলাফল।

সফটওয়্যার

প্রতিষ্ঠানের হাতে-কলমের সব কাজ এক সফটওয়্যারে।

মোবাইল অ্যাপ

প্রতিষ্ঠান ও অভিভাবক মোবাইলেই দেখবেন হাজিরা, ফলাফল, ফি ও নোটিশ।

ডিজিটাল হাজিরা সার্ভিস

শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং হাসপাতালসহ সকল প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা সিস্টেম দেওয়া হয়। যেমন: ফিঙ্গারপ্রিন্ট, আইডি কার্ড ও ফেস (চেহারা) দিয়ে হাজিরা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

ফিঙ্গারপ্রিন্ট আইডি কার্ড ফেস (চেহারা)
আইডি কার্ড, কভার এবং ফিতা প্রিন্টিংয়ের সার্ভিস দেওয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সিস্টেম

শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে যত ধরনের কাজ হয়ে থাকে, সব কাজ সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। যেমন: রেজাল্ট তৈরি, আয়-ব্যয়ের হিসাব, অনলাইন পেমেন্ট ইত্যাদি।

রেজাল্ট তৈরি আয়-ব্যয়ের হিসাব অনলাইন পেমেন্ট
প্রতিষ্ঠানের নিজস্ব নামে ওয়েবসাইট দেওয়া হয়।
অভিভাবকদের জন্য মোবাইল অ্যাপ দেওয়া হয়।
এর জন্য আলাদা কোনো ফি দিতে হবে না

ডিজিটাল হাজিরা সার্ভিসের প্রাইসিং

হাজিরা মেশিনের দাম ও প্রয়োজনীয় তথ্য এক নজরে।

হাজিরা মেশিনের দাম
12,500 টাকা
প্রতি মেশিন
  • ফিঙ্গার, ফেস (চেহারা) ও আইডি কার্ড — যেকোনো মাধ্যমে হাজিরা দেওয়া যাবে।
  • একটা মেশিনে 500 জনের হাজিরা দেওয়া যাবে।
  • এক বছরের ওয়ারেন্টি আছে।
  • মেশিন সেট করতে প্রতিষ্ঠানে ইন্টারনেট (ওয়াইফাই) ও কম্পিউটার লাগবে।
মেশিন নিতে হোয়াটসঅ্যাপ করুন

ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাইসিং

শুধু শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী মাসিক বিল। কোনো লুকানো খরচ নেই।

এককালীন / সেটআপ ফি
2,500 টাকা
সফটওয়্যার সাজানো, শিক্ষার্থীর তথ্য তোলা, শিক্ষকদের প্রশিক্ষণ ও ওয়েবসাইট চালু: একবারই দিতে হয়।
সফটওয়্যার নেওয়ার সময় সেটআপ ফি 2,500 টাকা + প্রথম মাসের মাসিক ফি 500 টাকা = মোট 3,000 টাকা দিতে হবে।
শুরুতে সফটওয়্যারে কোনো শিক্ষার্থী থাকে না, তাই প্রথম মাসের বিল সবার "300 জন পর্যন্ত শিক্ষার্থী" প্যাকেজ ধরে 500 টাকা। দ্বিতীয় মাস থেকে সফটওয়্যারে যতজন শিক্ষার্থী থাকবে, সেই অনুযায়ী নিচের প্যাকেজে বিল হবে। শুধু হাজিরা সার্ভিসেও একই দাম।
প্রতি মাসের 5 তারিখের মধ্যে মাসিক বিল পরিশোধ করতে হবে।
300 জন পর্যন্ত শিক্ষার্থী
500 টাকা
প্রতি মাসে
301 থেকে 600 জন শিক্ষার্থী
750 টাকা
প্রতি মাসে
601 থেকে 1000 জন শিক্ষার্থী
1,000 টাকা
প্রতি মাসে
1001 থেকে 2000 জন শিক্ষার্থী
1,200 টাকা
প্রতি মাসে
2000 জনের বেশি শিক্ষার্থী
1,500 টাকা
প্রতি মাসে, শিক্ষার্থী যত বেশিই হোক

উদাহরণ: মাসিক বিল কত হবে?

মোট শিক্ষার্থী প্যাকেজ মাসিক বিল
250 জন 300 জন পর্যন্ত শিক্ষার্থী 500 টাকা
450 জন 301 থেকে 600 জন শিক্ষার্থী 750 টাকা
850 জন 601 থেকে 1000 জন শিক্ষার্থী 1,000 টাকা
1500 জন 1001 থেকে 2000 জন শিক্ষার্থী 1,200 টাকা
2500 জন 2000 জনের বেশি শিক্ষার্থী 1,500 টাকা

অর্থাৎ 2000 জনের বেশি শিক্ষার্থী হলে সংখ্যা যত বেশিই হোক, মাসিক বিল 1,500 টাকাই থাকবে।

SD Shoriot

SD Shoriot

Founder & CEO

ডিজিটাল হাজিরা ও শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে SHORIOT IT আপনার পাশে আছে।
কমিটমেন্ট এবং দায়িত্ববোধই আমাদের মূল শক্তি।

সাপোর্ট: সপ্তাহে 7 দিন, সকাল 7টা থেকে রাত 11টা
কোনো হেল্প লাগলে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
SHORIOT IT 01726488559
অফিস: 3 নং পানির ট্যাংক, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ

সফটওয়্যারের ভেতর এক নজরে

কাজগুলো সফটওয়্যারে দেখতে কেমন, নিচের ছবিতে দেখুন।

মোবাইল অ্যাপ

প্রতিষ্ঠানের মালিক, শিক্ষক ও অভিভাবক মোবাইলেই সব দেখবেন: হাজিরা, ফলাফল, ফি, নোটিশ। প্লে স্টোর লাগবে না, এক চাপে ইনস্টল।
অ্যাপ ডাউনলোড করুন
ফ্রি, আলাদা কোনো খরচ নেই · অ্যান্ড্রয়েড ও আইফোন দুটোতেই

কীভাবে ডাউনলোড করবেন

অ্যান্ড্রয়েড (Chrome)
  1. মোবাইলে Chrome দিয়ে এই ওয়েবসাইটটি খুলুন।
  2. ওপরের সবুজ "অ্যাপ ডাউনলোড করুন" বোতাম চাপুন, তারপর "Install" চাপুন।
  3. বোতাম কাজ না করলে Chrome এর মেনু (⋮) থেকে "অ্যাপ ইনস্টল করুন" / "Add to Home screen" চাপুন।
আইফোন (Safari)
  1. Safari দিয়ে এই ওয়েবসাইটটি খুলুন।
  2. নিচের শেয়ার বোতাম () চাপুন, তারপর "Add to Home Screen" চাপুন।

কীভাবে ব্যবহার করবেন

  1. হোম স্ক্রিনে SHORIOT IT আইকনে চাপ দিয়ে অ্যাপ খুলুন।
  2. প্রতিষ্ঠানের লগইন: মালিক, শিক্ষক ও অফিস ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, পুরো সফটওয়্যার মোবাইলেই চলবে।
  3. অভিভাবক লগইন: প্রতিষ্ঠানে দেওয়া মোবাইল নম্বর লিখুন, SMS এ আসা কোড দিন। সন্তানের হাজিরা, ফলাফল, ফি ও নোটিশ দেখবেন।
  4. একবার লগইন করলে পরের বার সরাসরি ঢুকবেন।
অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের ভিডিও
শীঘ্রই আসছে
SHORIOT IT অ্যাপ
SHORIOT IT অ্যাপ

প্রতিটি অপশনের জন্য ভিডিও সাপোর্ট রয়েছে

সফটওয়্যারের প্রতিটি কাজ কীভাবে করতে হয়, ভিডিও দেখেই শিখে নিন। কোথাও আটকে গেলে সপ্তাহে 7 দিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা আপনার পাশে আছি।

কিভাবে শিক্ষার্থী যুক্ত করবেন
সব ভিডিও (4টি)

সাধারণ কিছু প্রশ্ন

যা সবাই জানতে চান।

সফটওয়্যার দিয়ে কী কী করা যায়?
শিক্ষার্থী ভর্তি, ফি আদায় ও রসিদ, হাজিরা, রেজাল্ট, বেতন, আয়-ব্যয়, SMS, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসহ 107 রকমের কাজ করা যায়। পুরো তালিকা নম্বরসহ দেখুন (প্রিন্ট বা PDF করেও রাখতে পারবেন)।
আমার প্রতিষ্ঠানের ডেটা কি নিরাপদ?
জি, প্রতিটি প্রতিষ্ঠানের তথ্য আলাদা থাকে। শুধু আপনার নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়েই আপনি আপনার প্রতিষ্ঠানের ডেটা দেখতে পারবেন।
মাসিক বিল কীভাবে দেব?
সফটওয়্যার নেওয়ার পরের মাস থেকে প্রতি মাসের 5 তারিখের মধ্যে মাসিক বিল পরিশোধ করতে হয়। বিল শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী হিসাব হয় এবং আপনার ড্যাশবোর্ডে দেখা যায়। ড্যাশবোর্ডের "বিল পরিশোধ করুন" থেকে বিকাশ বা নগদে (বিকাশ/নগদের খরচ সহ) পাঠিয়ে TrxID দিলেই হয়। 5 তারিখের মধ্যে পরিশোধ না হলে সফটওয়্যার সাময়িক বন্ধ থাকে (তথ্য নিরাপদে থাকে), পরিশোধ হলেই আবার চালু হয়।
সফটওয়্যার নিতে কি কোনো এককালীন বা সেটআপ ফি দিতে হবে?
হ্যাঁ, এককালীন সেটআপ ফি 2,500 টাকা (সফটওয়্যার সাজানো, শিক্ষার্থীর তথ্য তোলা, প্রশিক্ষণ ও ওয়েবসাইট চালু)। সফটওয়্যার নেওয়ার সময় এর সাথে প্রথম মাসের মাসিক ফি 500 টাকা, মোট 3,000 টাকা দিতে হবে। দ্বিতীয় মাস থেকে শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী প্যাকেজে বিল হবে, যা প্রতি মাসের 5 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
হাজিরা মেশিন চালাতে কী কী লাগবে?
মেশিন সেট করার জন্য প্রতিষ্ঠানে ইন্টারনেট (ওয়াইফাই) এবং একটি কম্পিউটার লাগবে। একটা মেশিনে 500 জনের হাজিরা দেওয়া যায়।
হাজিরা মেশিনের ওয়ারেন্টি আছে কি?
জি, মেশিনে এক বছরের ওয়ারেন্টি আছে।
সফটওয়্যার চালাতে শিখব কীভাবে? কোথাও আটকে গেলে কী করব?
প্রতিটি অপশনের জন্য ভিডিও সাপোর্ট রয়েছে, ভিডিও দেখেই শিখে নিতে পারবেন। এছাড়া সপ্তাহে 7 দিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত সাপোর্ট দিই, এই সময়ে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।